স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে এমটিও পদে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে এমটিও পদে নিয়োগ

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)। পদসংখ্যা নির্ধারিত নেই। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।

শিক্ষাগত যোগ্যতা

স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ বা সমমান। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও বেতন

প্রার্থীদের বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বেতন আকর্ষণীয় ও বাজার প্রতিযোগিতামূলক হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ জুলাই ২০২৬। বিস্তারিত জানতে ব্যাংকের ওয়েবসাইট দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ