মৌনী-সুরজের বিচ্ছেদ: দিশা পাটানি কি দায়ী? রটনা নাকি সত্যি?
মৌনী-সুরজের বিচ্ছেদ: দিশা পাটানি কি দায়ী?

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের চার বছরের দাম্পত্য জীবন শেষ হয়েছে। ২০২২ সালে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। কিন্তু হঠাৎ করেই সম্পর্কের সমীকরণ বদলে যায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা।

বিচ্ছেদের ঘোষণা ও ব্যক্তিগত পরিসরের আবেদন

বৃহস্পতিবার (১৪ মে) মৌনী ও সুরজ যৌথ বিবৃতিতে জানান, তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, 'আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সংবাদমাধ্যমের একাংশ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনর্থক চর্চা করছে। আমরা জানাতে চাই— আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি ব্যক্তিগতভাবে ও সৌহার্দপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।' তারা এই কঠিন সময়ে ভুল তথ্য না ছড়ানোর এবং ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদন জানান।

দিশা পাটানি প্রসঙ্গ

বিচ্ছেদের খবর সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছে মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানির নাম। ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই মৌনী ও দিশার বন্ধুত্ব নিয়ে আলোচনা চলে আসছে। পার্টি, অনুষ্ঠান কিংবা বিদেশ সফর— প্রায় সর্বত্রই একসঙ্গে দেখা যায় তাদের। মৌনীর বিয়ের সময়ও কনেপক্ষে ছিলেন দিশা। শুধু তাই নয়, সুরজ-মৌনীর একাধিক ব্যক্তিগত মুহূর্তেও তাকে দেখা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্প্রতি সামাজিক মাধ্যমে নজরে আসে মৌনী থেকে সুরজকে সরিয়ে দেওয়ার পর দিশাকেও নাকি আনফলো করেছেন। আর তা নিয়েই শুরু হয় নতুন জল্পনা। অনেকে প্রশ্ন তোলা শুরু করেছেন, দিশা কেন হঠাৎ সুরজকে আনফলো করলেন? কেউ কেউ আবার আরও একধাপ এগিয়ে অভিনেত্রীর দাম্পত্য ভাঙনের জন্যও দিশাকেই দায়ী করতে শুরু করেছেন। এমনকি নেটিজেনদের একাংশের দাবি, মৌনী ও দিশার সম্পর্ক নাকি শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। তাদের অতিরিক্ত ঘনিষ্ঠতাই নাকি মৌনীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও এসব দাবির কোনো বাস্তব প্রমাণ সামনে আসেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য গুঞ্জন

এর মধ্যেই আবার কিছু দিন আগে পাঞ্জাবি গায়ক তালিন্দরের সঙ্গে দিশার সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। তবু ট্রলিং থেকে রেহাই পাননি অভিনেত্রী। তবে এসব গুঞ্জনের কোনো প্রমাণ নেই।

মৌনী ও সুরজের বিচ্ছেদের পর বলিপাড়ায় কানাঘুষা চলছিল— স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে নাকি আর একসঙ্গে থাকছেন না মৌনী। সামাজিক মাধ্যমে একে অপরকে 'আনফলো' করা থেকে শুরু করে পুরোনো ছবিও সরিয়ে ফেলা— সব মিলিয়ে জল্পনা ক্রমশই জোরদার হচ্ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনেই কার্যত সিলমোহর দেন মৌনী নিজে।

বিচ্ছেদের পর এখন সবার নজর দিশা পাটানির দিকে। তবে দিশা বা মৌনী কেউই এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।