গোলাপি আভায় বার্বি পুতুলকে হার মানালেন সাদিয়া
গোলাপি আভায় বার্বি পুতুলকে হার মানালেন সাদিয়া

লুকগোলাপির আভায় বার্বি পুতুলকে হার মানাচ্ছেন আমাদের দেশের এই মিষ্টি মেয়ে। সব সৌন্দর্য চোখ ধাঁধায় না, কিছু সৌন্দর্য চোখ জুড়ায়। তাঁর বেলায় এই কথাটি একটু বেশিই খাটে। আমাদের দেশের অভিনেত্রীদের মাঝে মিষ্টি মেয়ে বলে সুখ্যাতি আছে তাঁর। স্নিগ্ধ গোলাপির আভায় বার্বি পুতুলকে হার মানাচ্ছেন তিনি। ব্লাশ পিংক আনারকলিতে বাইফা অ্যাওয়ার্ডস লুকে সাদিয়া আয়মানের চোখজুড়ানো ছবির গল্প রইল আজ। ছবিগুলো আলোকচিত্রী পূর্ণ দাসের তোলা।

পুরো দৈর্ঘ্যের ব্লাশ পিংক আনারকলি

পুরো দৌর্ঘ্যের ব্লাশ পিংক আনারকলিতে ড্রিমি লুকে সাদিয়া। কাট ও ফ্লেয়ারে একেবারে পারফেক্ট হয়েছে আনারকলির ডিজাইন। বাইফা অ্যাওয়ার্ডসে পুরস্কার জিতেছেন এই বার্বি পুতুলকে হার মানানো লুকে সাদিয়া। সঙ্গে আছে ম্যাচিং ওড়না। ব্যাকলেস ডিজাইন যোগ করেছে পরিমিত আবেদন।

জরী ও পার্লের বর্ডার

নজরকাড়া জরী ও পার্লের বর্ডার আর হালকা ছোট বুটিতে ব্লাশ পিংকের স্নিগ্ধতা অক্ষুণ্ণ রাখা হয়েছে এই আনারকলিতে। পোষাকের সঙ্গে মিলিয়ে পার্ল দেওয়া সোনালি নেকপিস ও ছোট দুল পরেছেন সাদিয়া। সঙ্গে আছে আংটি। হাতের ছোট মেটালিক গোল্ডেন ব্যাগ আর পিপ টো স্টাইলের পরিমিত কিটেন হিলস নজর কাড়ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিনিমাল সফট গ্ল্যাম

মিনিমাল সফট গ্ল্যাম অনেকটা নো মেকআপ মেকআপ লুকের দিকেই ঝুঁকেছে। হালকা অথচ উজ্জ্বল গোলাপি আইশ্যাডো আর ন্যুড গোলাপি ঠোঁট খুব মানিয়েছে সাদিয়াকে। চোখে স্মোকি ভাব নেই একেবারেই। টেনে দেওয়া আইলাইনারেই আছে ড্রামা। খোলা চুল আর গোলাপির আভায় আকর্ষণ ছড়াচ্ছেন সাদিয়া।

ছবি: সাদিয়া আয়মানের ইন্সটাগ্রাম
ফটোগ্রাফি: পূর্ণ দাস
পোশাক: নিক্কাহ বাই কিবরিয়া রাতুল
মেকওভার: সিগনেচার লুক বাই সোনিয়া
গয়না: লাভুনে বিডি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:২৪

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ