বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ৬১ বছর বয়সী এই অভিনেতা ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাড়িতেই এই ঘরোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রথমবার প্রকাশ্যে প্রেমিকা হিসেবে পরিচয়
২০২৫ সালের মার্চে ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো প্রকাশ্যে গৌরী স্প্র্যাটকে নিজের ‘পার্টনার’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। তখন তিনি জানিয়েছিলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি মানসিকভাবে সবচেয়ে বেশি স্থিতিশীল ও সুখী।
বিয়ের অনুষ্ঠানে সাবেক দুই স্ত্রী ও সন্তানরা
আমিরের তৃতীয় বিয়েতে তার সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও উপস্থিত ছিলেন। তাদের একটি ছবি ভাইরাল হয়েছে, যার ক্যাপশনে বলা হচ্ছে, ‘আমরা এখন বেস্ট ফ্রেন্ড।’ এই ছবি নিয়ে তৈরি হয়েছে মিম, যেখানে লেখা হয়েছে, ‘দুই সখী মনে মনে বলছে, যাক বাবা! আপদটা এবার আমাদের ঘাড় থেকে নেমে নতুন এক ঘাড়ে চেপেছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের তিন সন্তান—প্রথম স্ত্রী রীনা দত্তের ঘরে জন্ম নেওয়া জুনাইদ খান ও ইরা খান এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ঘরে জন্ম নেওয়া আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীর প্রথম পক্ষের সাত বছর বয়সী ছেলে কুইন, যে গোলাপি জার্সি পরে আমির ও গৌরীর মাঝে দাঁড়িয়ে ছিল।
অনুষ্ঠানে তারকা অতিথিরা
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি, অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও এলি অ্যাব্রাম। অনুষ্ঠান শেষে বাড়ির সামনে ভক্ত, সাংবাদিক ও পাপারাজ্জিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমির।
বিয়ের পর নাচ ও আলিঙ্গন
বিয়ের পর মার্কিন সংগীত তারকা এলভিস প্রিসলির ‘কান্ট হেল্প ফলিং ইন লাভ’ গানে নাচেন আমির ও গৌরী। পরে তারা একে অপরকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানান।
সূত্র: এনডিটিভি ও ফ্রি প্রেস জার্নাল



