গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সিকদার
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার গল্প শোনালেন বীর মুক্তিযোদ্ধা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ‘মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা’ শিরোনামে একটি বিশেষ আড্ডার আয়োজন করে। ৩ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সিকদার।

মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

মোশারফ হোসেন সিকদারের স্থায়ী নিবাস গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। মহান মুক্তিযুদ্ধে তিনি ৯ নম্বর সেক্টরের অধীন সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকায় বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এবং দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আড্ডায় তিনি মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচারণা করেন এবং যুদ্ধকালীন বাস্তব অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার্থীদের প্রতি আহ্বান

বীর মুক্তিযোদ্ধা শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

আড্ডায় উপস্থিত ছিলেন গোবিপ্রবি বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্য ও বন্ধুরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ