মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ায় কলেজছাত্র বহিষ্কার
প্রকাশ্যে ধূমপানের ভিডিও ফেসবুকে দেওয়ায় কলেজছাত্র বহিষ্কার

মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করায় এক কলেজ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১০ মে) উপজেলার ‘প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের’ অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।

বহিষ্কারের কারণ

নোটিশে বলা হয়েছে, কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো. আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। প্রকাশ্যে ধূমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কলেজের সব শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

অধ্যক্ষের বক্তব্য

অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। প্রতি বছর এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধূমপান করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করায় কলেজের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কলেজ কর্তৃপক্ষের এই কঠোর পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ