একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আল মুজাহিদী আর নেই
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দীর্ঘদিনের অসুস্থতা

আল মুজাহিদী দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তার মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী জানান, প্রায় দুই বছর ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার হৃদযন্ত্রে দুবার রিং পরানো হয়েছিল। গত বছরের জুলাই মাসে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হন এবং কিডনিতেও সমস্যা দেখা দেয়।

গত ২৩ এপ্রিল তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ২৬ মে তাকে উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসভবনে আনা হয়। পরে আবার অসুস্থ হয়ে পড়লে ৪ জুন তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার কিডনি, হৃদযন্ত্রসহ একাধিক অঙ্গের কার্যকারিতা কমে গিয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জীবন ও কর্ম

কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত এই কবির ২০টির বেশি কাব্যগ্রন্থসহ মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।

শোক প্রকাশ

আল মুজাহিদীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে শোক জানিয়েছেন। তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ