ভাইরাল শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন এসপি
ভাইরাল শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা এসপির

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত ফরিদপুরের লোকসংগীত শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

সৌজন্য সাক্ষাতে ঈদ উপহার

বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি লাইলী আক্তারের খোঁজ-খবর নেন এবং তার হাতে ঈদ উপহারসামগ্রী তুলে দেন। এ সময় পুলিশ সুপার বলেন, ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে লাইলী আক্তারের যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা ও আইনি সহায়তা প্রদান করা হবে।

নজরুল সংগীত গেয়ে ভাইরাল

সম্প্রতি নজরুল সংগীত গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন লাইলী আক্তার। সাক্ষাৎকালে তিনি তার সুমিষ্ট কণ্ঠে গান পরিবেশন করেন। তার দরদী কণ্ঠের গান শুনে পুলিশ সুপারসহ উপস্থিত কর্মকর্তারা মুগ্ধ হন এবং তার গানের প্রশংসা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ