বিজেপির মঞ্চে যশ দাশগুপ্ত, দলে ফিরছেন কি না তা নিয়ে জল্পনা
বিজেপির মঞ্চে যশ দাশগুপ্ত, ফিরছেন কি দলে?

পশ্চিমবঙ্গে সম্প্রতি রাজনৈতিক পালাবদল ঘটেছে। জোড়া ফুলের বদলে ফুটেছে পদ্ম। রাজ্যে নতুন হাওয়া বইতেই টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। এক সময় তিনি সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু পরাজয়ের পর থেকে তাঁকে আর সেভাবে রাজনীতির মঞ্চে দেখা যায়নি।

পালাবদলের পর চিঠি

রাজনৈতিক পালাবদলের পর নিজের অবস্থানের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠান যশ দাশগুপ্ত। এরপর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত এবং মনে হচ্ছে তিনি আবারও দলে ফিরেছেন।

মঞ্চে বক্তব্য

মঞ্চ থেকে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘৪ তারিখের পর থেকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আরেকটি জিনিস আমি খবর পেয়েছিলাম। আমার মনে হলো— পশ্চিমবঙ্গে ডিমটা খুব শক্ত হয়ে গেছে।’ যশ দাশগুপ্ত আরও বলেন, ‘যারা যারা বিজেপি করেছেন, তাদের এত বছর কী সংঘর্ষ করতে হয়েছে আমরা সবাই জানি। এখানে যদি এক একটা মানুষকে জিজ্ঞাসা করা হয়, তাহলে সবার কাছে একটা গল্প থাকবে যে, তাদের কীসের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু আজকের দিনটি খুবই ভালো একটি কাজের জন্য।’ এরপর দেখা যায় তিনি গাছ লাগান এবং নিজে হাতে সেই গাছে পানি দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা চেয়ে চিঠি

এর আগে যশ দাশগুপ্ত নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে রাজ্য সরকারকে ইমেইল করেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে হুগলির চণ্ডীতলা কেন্দ্র থেকে লড়ার পর থেকেই টালিউডে কার্যত একঘরে তিনি। তবে তাঁর স্ত্রী নুসরাত জাহান ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন। সেই প্রসঙ্গ টেনে অভিনেতা লিখেছিলেন— স্ত্রীর রাজনৈতিক ক্ষেত্রে অন্য শিবিরের হলেও বিজেপির প্রতি তার নিজের আদর্শ থেকে কখনো সরেননি। আদর্শগতভাবে কখনো আপস করেননি তিনি। এমনকি কাজের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে রাজনৈতিক চাপের মুখে পড়ে মাথা নত করেননি। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই সুরক্ষা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন।