ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের এই সুখবরে অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে তার অভিনন্দনের সঙ্গে যুক্ত কিছু কথা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্ট
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিব-বুবলী দম্পতিকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত লেখেন, 'কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।'
নেটিজেনদের কৌতূহল
মিষ্টি জান্নাতের এই মন্তব্য নেটিজেনদের মধ্যে নতুন কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে ধারণা করছেন, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। আবার কেউ কেউ শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের প্রসঙ্গও টেনে এনেছেন।
শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা
উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো মা হয়েছেন শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ভক্তদের এই সুখবর জানান বুবলী।



