পবিপ্রবি শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ভ্যানচালককে মারধরের মামলা
পবিপ্রবি শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে ভ্যানচালক মারধরের মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২২ শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে ভ্যানচালককে মারধরের অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন স্থানীয় এক বণিক সমিতির সভাপতি। বৃহস্পতিবার (২১ মে) বিকালে মামলাটি সিআর মামলা হিসেবে গ্রহণ করে পটুয়াখালী পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন দুমকী আমলি আদালতের বিচারক আবু বকর।

মামলার বিবরণ

এর আগে বুধবার বিকালে দুমকি উপজেলার পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি মো. বশির উদ্দিন বাদি হয়ে পটুয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দুমকী) আমলি আদালতে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও বাদী পক্ষের আইনজীবী এটিএম মোজাম্মেল হোসেন তপন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা গত ১১ মে সকাল আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে মামলার ভ্যানচালক আইয়ুব আলীকে দেশীয় অস্ত্র লোহার রড ও জিআই পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করেন। এছাড়া ভ্যানে থাকা ১ লাখ টাকার মালামাল ক্ষতিসাধন করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্দোলনের প্রেক্ষাপট

এদিকে বিশ্ববিদ্যালয়টিতে কয়েকদিন ধরেই উপাচার্য ড. কাজী মো. রফিকুল ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশ। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের পক্ষে এক কর্মকর্তা বলেন, চলমান আন্দোলনের সময় হামলার ঘটনায় প্রশাসনের দায়ের করা মামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই এ মামলা করা হয়েছে। যারা আন্দোলন করছে, তাদেরই এই মামলার আসামি করা হয়েছে। মামলাটি সাজানো এবং মিথ্যা।

যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং প্রশাসনের পক্ষ থেকে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ