অথইয়ের তিন ফিটনেস বার্থডে লুক, ফিরলেন আগের চেয়ে আরও সুন্দরী
অথইয়ের তিন ফিটনেস বার্থডে লুক, ফিরলেন আরও সুন্দরী

সুন্দরী অভিনেত্রী হিসেবে পরিচিতি আছে তাঁর। মিষ্টি হাসি আর সহজাত আবেদনে মন কাড়েন সামিয়া অথই। নাটকের নানা চরিত্রের লুকে মিশে যান সহজেই। সাম্প্রতিক ছবিগুলো বলছে, ইদানিং বেশ ওজন ঝরিয়েছেন তিনি। ১২ মে ছিল এই সুন্দরী অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে তিনটি আকর্ষণীয়, ফিটনেস ফেরানো বার্থডে লুক শেয়ার করেছেন তিনি।

প্রথম লুক: ফেইরটেল আমেজ

জন্মদিনের আগেই এই ফেইরটেল আমেজের প্রি-বার্থডে সেলিব্রেশনের ছবি দিয়েছেন অথই। হট পিংক মনোক্রোম ড্রেসের সঙ্গে খোলা চুলে দেখা গেছে তাঁকে। বেল্টেড লুকে ফুটে উঠেছে সুন্দর একটা সিলোয়েট।

দ্বিতীয় লুক: বোল্ড আমেজ

এরপরের লুকটি বোল্ড আমেজের। হল্টারনেক হটপিংক ফুলেল ডিটেইলিং দেওয়া টপের সঙ্গে পরেছেন কালো সিকুইনের ফ্রিঞ্জ দেওয়া স্কার্ট। পায়ে রেট্রো আমেজের কালো র‍্যাপড হিলস। সাদা স্টোন বসানো কালো ফ্রেমের সানগ্লাস আর কালো ব্লেজার আছে সঙ্গে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃতীয় লুক: সুপারফিট ফাইনাল লুক

থাই স্লিট সিকুইনের কালো ড্রেসের এই ফাইনাল বার্থডে লুকে সত্যিই সুপারফিট লাগছে অথইকে। টেনে বাঁধা চুলের স্টাইল বেশ মানিয়েছে। সঙ্গে আছে কালো শেডস আর রূপালি কিটেন হিলস। গলার নিচে স্টনের সাজ আর সাদা স্টনের গয়নার সঙ্গে নজর কাড়ছে সাদা টিয়ারা।

ছবি: সামিয়া অথইয়ের ফেসবুক

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ