মৌনির সংসার ভাঙার গুঞ্জন সত্যি, বললেন অভিনেত্রী
মৌনির সংসার ভাঙার গুঞ্জন সত্যি, বললেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় বাঙালি ও মালায়ালাম রীতিতে বিয়ে করেন তারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে বৃহস্পতিবার (১৪ মে) এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের খবর নিশ্চিত করেন তারা।

বিবৃতিতে যা বললেন

বিবৃতিতে মৌনী ও সুরজ লেখেন, 'আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সংবাদমাধ্যমের একাংশ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনর্থক চর্চা করছে। আমরা জানাতে চাই— আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি ব্যক্তিগতভাবে ও সৌহার্দপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।'

গুঞ্জনের সূত্রপাত

গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়ায়। মৌনী ও সুরজ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেন। সুরজের অ্যাকাউন্ট 'আনঅ্যাভেলেবল' হয়ে যায় এবং মৌনির প্রোফাইল থেকে বিয়ের সব ছবি সরিয়ে ফেলা হয়। নেটিজেনদের ধারণাই শেষ পর্যন্ত সত্যি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই কঠিন সময়ে তাদের নিয়ে কোনো ভুল তথ্য না ছড়ানোর জন্য এবং ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন অভিনেত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ