আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন শোবিজ তারকারা
আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস শোবিজ তারকাদের

২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আলোচিত দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে দলটির ৩-০ গোলের জয় ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। যা ছুঁয়ে গেছে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদেরও। তাই তো প্রিয় দল আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ তারকারা।

পরীমনির উচ্ছ্বাস

মেসির বিজয়ে একাধিক ফেসবুক পোস্ট করেছেন নায়িকা পরীমনি। 'ম্যাজিকাল মেসি' উল্লেখ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। এরপর আর্জেন্টিনার সাপোর্টার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের ছবিও পোস্ট করেছেন এ নায়িকা।

তৌসিফ ও মেহজাবীনের প্রতিক্রিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে পোস্ট দিয়ে বিজয়ের মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বুঝিয়েছেন—এই জয় প্রাপ্য ছিল আর্জেন্টিনার। সবার অনুভূতি কী, সেটিও জানতে চেয়েছেন তিনি। প্রিয় দলের জয়ে পোস্ট দিয়ে ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরফান সাজ্জাদের মন্তব্য

ইরফান সাজ্জাদ লিখেছেন, 'ছেলেটার শুধু বিশ্বকাপে হ্যাটট্রিক করাটাই বাকি ছিল। প্রথম ম্যাচে সেটাও হয়ে গেল।'

অন্যান্য তারকারা

এছাড়া অভিনেত্রী জাকিয়া বারী মম জানান বিজয়ে রাঙা সকালের শুভেচ্ছা। অভিনেত্রী সালহা খানম নাদিয়াও জানান মা-সন্তানের পক্ষ থেকে দলের প্রতি ভালোবাসা। অভিনেতা নিলয় আলমগীর বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু উল্লেখ করেছেন। একইরকম অনুভূতি অভিনেতা সজলসহ আরও অনেক তারকার কণ্ঠে।

আর্জেন্টিনার এই জয় শোবিজ অঙ্গনেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পরবর্তী খেলা গ্রুপ কে রাত ১১টা পর্তুগাল – ডিআর কঙ্গো এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র। পরবর্তী খেলাসমূহ: বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ [গ্রুপ এল] রাত ২টা ইংল্যান্ড – ক্রোয়েশিয়া এটিঅ্যান্ডটি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র; বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ [গ্রুপ এল] ভোর ৫টা ঘানা – পানামা বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ