শাহরুখ খানের 'কিং' সিনেমায় সুহানা খানের অভিষেক, বিজয়া দশমীর উৎসবে অ্যাকশন দৃশ্য
শাহরুখ খানের 'কিং' সিনেমায় সুহানা খানের অভিষেক, অ্যাকশন দৃশ্য

শাহরুখ খানের 'কিং' সিনেমায় সুহানা খানের অভিষেক, বিজয়া দশমীর উৎসবে অ্যাকশন দৃশ্য

শাহরুখ খানের নতুন সিনেমা 'কিং' নিয়ে মুক্তির আগে থেকেই চলছে নানা আলোচনা। সম্প্রতি সিনেমাটির একটি বিশেষ অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন বলিউডের এই সুপারস্টার। বিজয়া দশমী উৎসবের পটভূমিতে এই দৃশ্যটি ধারণ করা হয়েছে টানা আট রাত ধরে।

বিজয়া দশমীর উৎসবের আবহে অ্যাকশন দৃশ্য

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে ঐতিহ্যবাহী বিজয়া দশমী শোভাযাত্রার আবহ ফুটে ওঠে। ঢাকঢোল, রঙের উচ্ছ্বাস এবং বিসর্জনের দিনের উন্মাদনা—সবকিছু মিলিয়ে সেটে তৈরি করা হয়েছিল উৎসবের পরিবেশ। শত শত জুনিয়র শিল্পী এই দৃশ্য ধারণে অংশ নেন। ভিড়ের মধ্যেই বাবা-মেয়েকে নিয়ে অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়।

সুহানা খানের কঠিন স্টান্ট দৃশ্য

এই অংশে সুহানা খান নিজেই বেশ কিছু স্টান্ট দৃশ্য করেছেন, যা তাঁর চরিত্রের জন্য বেশ কঠিন শুটিং ছিল। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'দ্য আর্চিজ'-এ অভিনয়ের পর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের। এটি তাঁর জন্য একটি বিশেষ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিনেমার পটভূমি ও মুক্তির তারিখ

ছবিটি ঘোষণার পর থেকেই ব্যাপক আলোচনায় রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটির নাম 'কিং' রাখার পরামর্শ দেন। পরে একই বছরের আগস্টে শাহরুখ নিজেই নিশ্চিত করেন, এটিই হবে তাঁর পরবর্তী সিনেমা। প্রথম দিকে ছবিটি পরিচালনার কথা ছিল সুজয় ঘোষের, তবে পরে পরিচালকের দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছিলেন ২০২৩ সালের ব্লকবাস্টার 'পাঠান' সিনেমায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সিনেমাটি ২০২৬ সালের বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটির সূত্র জানিয়েছে, শাহরুখ খান আবারও দর্শকদের চমকে দিতে চান এই সিনেমা দিয়ে। সে জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না বলেই জানা গেছে।

তারকাবহুল কাস্ট

তারকাবহুল এই ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয়ে থাকছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ার্সি। 'কিং' ছবিতে প্রথমবার একসঙ্গে শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা খানকে দেখা যাবে, যা দর্শকদের জন্য একটি আকর্ষণীয় দিক হতে পারে।