শাকিরার নতুন বিশ্বকাপ গান ‘দাই দাই’ আসছে ১৪ মে
শাকিরার নতুন বিশ্বকাপ গান ‘দাই দাই’ আসছে ১৪ মে

ফুটবল বিশ্বকাপের কথা মনে এলেই শাকিরা এবং তার ‘ওয়াকা ওয়াকা’ গানের স্মৃতি ভেসে ওঠে। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপে আলোড়ন তুলতে প্রস্তুত হচ্ছেন এই কলম্বিয়ান পপ তারকা। এবার তিনি ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে হাজির হচ্ছেন।

নতুন গানের ঘোষণা

‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী শাকিরা বৃহস্পতিবার ‘দাই দাই’ শিরোনামে নতুন বিশ্বকাপ কেন্দ্রীক গানটির ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের থিম হিসেবে প্রকাশ পাচ্ছে এই গানটি।

শাকিরার দ্বিতীয় অফিসিয়াল থিম সং

বিশ্বকাপের জন্য এটি শাকিরার দ্বিতীয় অফিসিয়াল থিম সং। এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ গেয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছিলেন তিনি। এর পর তিনটি বিশ্বকাপ চলে গেলেও সেরকম আলোড়ন সৃষ্টিকারী আর কিছু দেখা যায়নি। এবারও কি ঝড় তুলবেন শাকিরা? সেটা বোঝা যাবে ১৪ মে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গানের ঝলক ও মুক্তি

ইনস্টাগ্রামে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম থেকে এক মিনিটের একটি ভিডিও পোস্ট করে গানটির একটি ঝলক দেখান ৪৯ বছর বয়সী শাকিরা। আগামী ১৪ মে তা পুরোপুরি মুক্তি পাবে। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়।

২০২৬ বিশ্বকাপের সময়সূচি

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপ। সেখানে অংশ নিচ্ছে শাকিরার দেশ কলম্বিয়াও।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ