ভাবিকে ক্ষমা করব না বলে কান্নায় ভেঙে পড়লেন ব্রিটিশ তরুণী
ভাবিকে ক্ষমা করব না বলে কান্নায় ভেঙে পড়লেন ব্রিটিশ তরুণী

জীবনের সবচেয়ে আনন্দময় দিনটি দুঃস্বপ্নে পরিণত হলো ব্রিটিশ তরুণী জেমা মঙ্কের জন্য। ২০ বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগে তার ভাবি আন্তোনিয়া ইস্টউড তার ১৮০০ পাউন্ড (প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা) মূল্যের সাদা গাউনে কালো রং ছুড়ে মেরে নষ্ট করে দেন।

আইটিভির অনুষ্ঠানে কান্না

সম্প্রতি ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভির জনপ্রিয় শো 'গুড মর্নিং ব্রিটেন'-এ হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন জেমা। মঙ্গলবার প্রচারিত অনুষ্ঠানে তিনি জানান, গত বছরের মে মাসে তার বিয়ের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটান তার বড় ভাইয়ের স্ত্রী আন্তোনিয়া ইস্টউড।

ঘটনার বিবরণ

জেমা বলেন, বিয়ের মঞ্চে যাওয়ার জন্য তিনি যখন পুরোপুরি প্রস্তুত, তখনই অতর্কিতভাবে তার গায়ে কালো রং ছুড়ে মারেন আন্তোনিয়া। মুহূর্তেই নষ্ট হয়ে যায় তার দামি বিয়ের পোশাক। তবে ভেঙে না পড়ে উপস্থিত একজনের দেওয়া অন্য একটি পোশাক পরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেমা। ২০২৪ সালের সেই ঘটনার জেরে আদালত গত সপ্তাহে আন্তোনিয়াকে ১০ মাসের কারাদণ্ড (১২ মাসের স্থগিতাদেশসহ) দিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুশোচনার অভাব

অনুষ্ঠানে জেমার স্বামী কেন উপস্থিত ছিলেন। জেমা বলেন, 'তিনি (ভাবি) আমার এবং অনুষ্ঠানস্থলের মালামাল নষ্ট করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু তার মধ্যে অনুশোচনার লেশমাত্র নেই। তিনি সরাসরি আমার কাছে ক্ষমা পর্যন্ত চাননি।'

এমন আক্রোশের কারণ

এমন নজিরবিহীন কাণ্ড কেন ঘটালেন ভাবি? জবাবে জেমা বলেন, 'আমি সত্যিই জানি না। আমার শুধু মনে হয়, আমার ভাইয়ের সঙ্গে আমার সুসম্পর্ক দেখে তিনি হয়তো ঈর্ষান্বিত ছিলেন।' এ ঘটনার পর থেকে নিজের ভাই অ্যাশলের সঙ্গেও জেমার সম্পর্কের ইতি ঘটেছে।

অনুষ্ঠানের সঞ্চালক সুজানা রিড জানান, তারা অভিযুক্ত আন্তোনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

পুরানো সেই দুঃসহ স্মৃতি মুছে ফেলতে আগামী বছর পুনরায় বিয়ের শপথ নেওয়ার পরিকল্পনা করছেন এই দম্পতি। জেমা বলেন, 'সেদিনটি আমার জীবনের সবচেয়ে বড় ট্রমা হয়ে আছে। আমি তাকে (ভাবি) কোনোদিন ক্ষমা করব না।'