২৭ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’, নতুন জুটি আরিয়ান-রাদিফা
২৭ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’, নতুন জুটি আরিয়ান-রাদিফা

‘হঠাৎ বৃষ্টি’র কথা মনে আছে? ১৯৯৮ সালে কোরবানি ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হওয়া সিনেমাটি দারুণ পছন্দ করেছিলেন দর্শক। মুক্তির ২৭ বছর পর নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে নিয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’ বানিয়েছেন পরিচালক কামরুজ্জামান।

নতুন সংস্করণের প্রস্তুতি

পরিচালক জানান, মাস তিনেক আগে ছবিটির শুটিং শেষ করেছেন। এরই মধ্যে ছবিটি সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের ছবি রিমেক করাটা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজটা করেছি। ছবিটি দেখার পর বাকিটা সবাই বলবেন।’ পূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তাঁরা।

মূল ছবি ও নতুন অভিনয়শিল্পী

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক ছিলেন বাসু চ্যাটার্জি, প্রধান চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। রিমেকে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান আর প্রিয়াংকা ত্রিবেদীর চরিত্রে রাদিফা। ‘আবার হঠাৎ বৃষ্টি’তে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরী প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরিয়ানের প্রথম প্রধান চরিত্র

আরিয়ান সারোয়ার এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে প্রথম। বললেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবিটি দেখেছি একাধিকবার। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ নয়, পরিচালকের নির্দেশনা ও আমার মতো করে চরিত্রটা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে অভিনয়জীবনের শুরুতে এটা বড় একটা প্রাপ্তি এমন চরিত্রে অভিনয় করতে পারা।’

যৌথ প্রযোজনা

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। যৌথভাবে এটি প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ