প্রভার মুখে তমালের নাম, কে এই মাউন্টেনার?
প্রভার মুখে তমালের নাম, কে এই মাউন্টেনার?

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বুধবার (১৭ জুন) এক ভিডিও বার্তায় জানিয়েছেন, কিছু সংবাদমাধ্যম তাকে নিয়ে ভুল খবর প্রচার করেছে। তিনি স্পষ্টভাবে বলেন, তার আসল বক্তব্য ছিল তৌফিক আহমেদ তমাল নামে এক মাউন্টেনারের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে নয়।

প্রভার বক্তব্য

ভিডিওতে প্রভা বলেন, 'খোদা আমাকে ধৈর্য দাও। জার্নালিস্ট আর কিছু লোক- তাদের আসলে প্রথমে ভেরিগুড লিসেনার হওয়া উচিত।' সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দেন, 'কোথায় পড়াশোনা করেছেন? আপনাদের স্কুল-কলেজের নাম বলেন তো একটু। আদৌ পড়াশোনা করেছিলেন?'

প্রভা আরও বলেন, 'আমি একটা লোকের ব্যাপারে কথা বলছিলাম- তার নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। তমাল একজন মাউন্টেনার- মানে এই যে ট্র্যাক করে করে হেঁটে হেঁটে অনেক উপরে যায় না- এ রকম অনেক মানুষের হবি থাকে। নেপালে অন্নপূর্ণা নামে পর্বতে যান; আবার অনেকে এভারেস্ট পর্যন্ত হেঁটে হেঁটে যান। এদেরকে বলে মাউন্টেনার। এই লোকটা ট্যুরের আয়োজনও করে। তো এই লোকের নাম হচ্ছে তৌফিক আহমেদ তমাল। যাকে নিয়ে আমার মূল কথাটা ছিল।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তমালের বিরুদ্ধে অভিযোগ

প্রভা অভিযোগ করেন, 'ওই তৌফিক আহমেদ তমাল কাঠমান্ডুতে গিয়ে বিভিন্নদেশী (মালয়েশিয়ান) একটা মেয়ের গোসলের ভিডিও ধারণ করেছে। এটা বেআইনি। এটা সমগ্র বিশ্বে বেআইনি; শুধু বাংলাদেশ নয়- এমন কোনো দেশ নাই কারো অনুমতি ছাড়া তার প্রাইভেসি নষ্ট করতে হয়।'

তিনি আরও বলেন, 'আমি জানি এটা নিয়ে আপনারা লিখলে আপনাদের ভিউ হবে না। তাই আপনারা এটা নিয়ে লেখেন না। কিন্তু এটা একটা লজ্জার বিষয়।'

প্রভার স্পষ্টীকরণ

সাদিয়া জাহান প্রভা জানান, যারা জানেন না তিনি কেন এই পোস্ট করেছেন, তাদের জন্য তিনি স্পষ্ট করে বলেন, 'আমি আমাকে রিলেট করে কিছু বলি নাই। আমি বলেছি যে ক্রাইম করে সেই ক্রিমিনালকে ধরলে এই তমালদের নতুন করে জন্ম হতো না।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ