ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাওয়ার্ড ২০২৬: ২৭ জন পেলেন সম্মাননা
ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাওয়ার্ড ২০২৬: ২৭ জন পেলেন সম্মাননা

রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে আজ অনুষ্ঠিত হয়েছে মর্যাদাপূর্ণ "ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬"। ফটোসাংবাদিকতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ সেলিব্রেশন কাউন্সিল।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি

শুক্রবার (১ মে) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেপাল দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভাণ্ডারী এবং দি নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন।

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন। ন্যাশনাল ফোরাম অফ ফটো জার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তার নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুরস্কার বিতরণ

ইম্পেরিয়াল ফটো জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬-এ মোট ২৭ জন পুরস্কার প্রাপ্ত হন। এর মধ্যে নেপালের ১০ জনকে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। ফটো সাংবাদিকতায় ৫৭ বছর অবদানের জন্য বিশেষ সম্মাননা পান রইটার্সের ফটো সাংবাদিক রফিকুর রহমান।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ

সম্মাননা প্রদানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। ফটো সাংবাদিকদের কাজের মূল্যায়ন ও উৎসাহ দিতেই এই আয়োজন। অতিথিদের পদচারণায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ