মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন: মুখ খুললেন সাংবাদিক
মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন: মুখ খুললেন সাংবাদিক

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিক সোফি মার্তিনেজের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই বিষয়ে এবার মুখ খুললেন ওই সাংবাদিক। তিনি জানালেন, মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জো বার্তা পাঠিয়েছেন তাকে।

মেসির স্ত্রীর বার্তা

সোফি জানিয়েছেন, মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কুৎসা রটানো হচ্ছে। যে যে কথা বলা হচ্ছে তা তার এবং তার পরিবারের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। সোফি বলেছেন, ‘যখন আপনি অনেক বেশি প্রকাশ্যে আসেন তখন এমন কিছু জিনিসের মুখোমুখি হতে হয় যা ভালো নয় এবং পরিবারকে সেটা সহ্য করতে হয়।’

সোফির আরও বলেন, ‘এ বছর মানুষ এটা নিয়ে একটু বেশিই কথা বলছে। মেসি কীভাবে আমার দিকে তাকাচ্ছে সেটা নিয়েও আলোচনা হয়। আমাকে নিয়ে এমন সব আলোচনা করা হচ্ছে যা আমার বিরক্তির কারণ হয়ে উঠেছে। আন্তোনেল্লা আমাকে বার্তা পাঠিয়েছে। লিখেছে, ‘চিন্তা কোরো না। এসব ফালতু আলোচনাকে উপেক্ষা করো।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লিঙ্গ বৈষম্যের অভিযোগ

মার্তিনেজের ধারণা, তিনি মহিলা হিসেবে ক্রীড়া সংবাদমাধ্যমে কাজ করছেন বলেই এত আলোচনা হচ্ছে। এই ঘটনা কোনও পুরুষ সাংবাদিকের সঙ্গে হলে আলোচনা কম হত। তিনি বলেছেন, ‘আমি খুব শান্ত মানুষ। এই নাটকের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। মেসির জীবনযাপন এতই সাধারণ যে লোকে কোনও না কোনও ভাবে কুৎসা খুঁজে বার করার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘যদি আমি তোমার দিকে তাকাই, তা হলে সকলে বলবে কেন তাকালাম। যদি তোমার সঙ্গে কথা বলি, তা হলে সকলে বলবে কেন কথা বললাম।’

মেসির প্রতি কৃতজ্ঞতা

তিনি পাল্টা মেসিকে বলেন, “তুমি যা বললে তার গুরুত্ব আমার কাছে খুব বেশি। তোমার এই কথার জন্য ধন্যবাদ।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেসি ও সোফির প্রথম কথা হয়েছিল কাতার বিশ্বকাপের ফাইনালের আগে। সোফি মেসিকে জানিয়েছিলেন, তিনি বিশ্বকাপ জিততে না পারলেও তার কৃতিত্ব কমবে না। আর্জেন্টিনায় তিনি নায়ক। তিনি স্বপ্ন দেখান। সাংবাদিকেরা সাধারণত প্রশ্ন করেন। কিন্তু সোফি সে দিনে মেসিকে গোটা আর্জেন্টিনার তরফ থেকে ধন্যবাদ দিয়েছিলেন। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল।