ফুটবল–ভক্ত থেকে শুরু করে ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে স্প্যানিশ ফুটবল তারকা লামিনে ইয়ামালের গলায় ঝোলানো ব্যাটম্যান মোটিফের একটি চেইন। অস্ট্রিয়ার বিপক্ষে ‘রাউন্ড অব ৩২’–এর ম্যাচ খেলতে ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে যাওয়ার পথে চেইনটি তাঁর গলায় দেখা যায়।
চেইনের বিশেষ নকশা ও উপকরণ
‘দ্য এজে জুয়েলস’ ইয়ামালের জন্য চেইনটি বিশেষভাবে তৈরি করেছে। চেইনটি ৯ ও ১৮ ক্যারেটের সাদা ও হলুদ সোনা দিয়ে তৈরি। এতে প্রায় ৩ হাজার ৪০০টি হীরা খচিত আছে।
লকেটের বিবরণ
লকেটের মাঝে আছে মুখোশ পরা ব্যাটম্যানের মুখ। নকশায় ব্যাটম্যানের মুখাকৃতির পেছনে গথাম শহরের আদলে তৈরি স্কাইলাইন। ব্যাটম্যান লোগোর ওপর খোদাই করা হয়েছে ‘৩০৪’ সংখ্যাটি। এটি স্পেনের কাতালোনিয়ার মাতারো শহরের রোকাফোন্ডা এলাকার পোস্টকোড। এই এলাকায় বেড়ে উঠেছেন ইয়ামাল।
গোল উদযাপন ও পূর্বের চেইন
গোল উদ্যাপনে ইয়ামালকে হাত দিয়ে ‘৩০৪’ সংখ্যাটি প্রদর্শন করতে দেখা যায়। গত বছরও একটি হীরার চেইন ঘিরে আলোচনায় এসেছিলেন এই স্প্যানিশ তারকা। ১৮তম জন্মদিনে চেইনটি উপহার পেয়েছিলেন তিনি।
মূল্য
আকর্ষণীয় চেইনের দাম ছিল চার লাখ ডলার। সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, টিন ভোগ।



