'অহংকারী মেয়ে' তকমায় ভেঙে পড়েছেন অ্যান হ্যাথাওয়ে
'অহংকারী মেয়ে' তকমায় ভেঙে পড়েছেন অ্যান হ্যাথাওয়ে

মানসিক বিপর্যস্ত অ্যান হ্যাথাওয়ে

চলতি বছর একের পর এক সিনেমা দিয়ে হলিউডে দারুণ সময় কাটাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। তবে ক্যারিয়ারের এই পুনরুত্থানের মাঝেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।

সম্প্রতি 'রাডার অনলাইন'-এর এক প্রতিবেদনে জানানো হয়, ক্যারিয়ারের একটি কঠিন সময়ে ইন্টারনেটের তীব্র উপহাস ও ট্রলিংয়ের শিকার হয়েছিলেন হ্যাথাওয়ে। দীর্ঘদিনের প্রচেষ্টায় সেই ট্রমা কাটিয়ে তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই নতুন করে 'মিন গার্ল' বা অহংকারী মেয়ে তকমা তৈরি হওয়ায় তিনি ভেঙে পড়েছেন।

পুরোনো সমালোচনার পুনরুত্থান

সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, ২০১১ সালের অস্কারে সঞ্চালনা এবং ২০১৩ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর তার দেওয়া বক্তব্য নিয়ে একসময় তীব্র সমালোচনা হয়েছিল। তখন তিনি 'ইন্টারনেটের প্রিয় পাঞ্চিং ব্যাগ' হয়ে উঠেছিলেন। হ্যাথাওয়ে ভেবেছিলেন তিনি সেই অধ্যায় পার করে এসেছেন, তাই নতুন সমালোচনা তাকে বেশি আঘাত করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হলিউডে তার বর্তমান অবস্থান শক্ত হলেও, জনসাধারণের নেতিবাচক মন্তব্য তাকে গভীরভাবে প্রভাবিত করে। সূত্রটি জানায়, 'দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২' নিয়ে বিশ্বজুড়ে উচ্ছ্বাস থাকলেও অ্যানের মনে হচ্ছে, সব ইতিবাচক সাফল্যের আনন্দকে মাটি করে দিয়ে পুরোনো নেতিবাচকতা ফিরে আসছে।

মেট গালা ভাইরাল হওয়ার পর সমালোচনা তীব্র

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ২০২৬ সালের 'মেট গালা' অনুষ্ঠানে ব্লেক লাইভলির সঙ্গে হ্যাথাওয়ের একটি উপস্থিতি ভাইরাল হওয়ার পর সমালোচনা আরও তীব্র হয়। নেটিজেনরা সেই ভিডিওর অঙ্গভঙ্গি ও রূপ বিশ্লেষণ করে দাবি করেন, তার মাঝে 'মিন গার্ল এনার্জি' স্পষ্ট। এই প্রতিক্রিয়া তার মনে পুরোনো কষ্টদায়ক স্মৃতি ফিরিয়ে এনেছে, যখন তাকে 'ফেক' বা ভন্ড বলে আখ্যা দেওয়া হতো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পেশাদারত্বে কোনো ছাড় নন

মানসিকভাবে বিপর্যস্ত হলেও পেশাদারত্বের জায়গায় কোনো ছাড় দিচ্ছেন না হ্যাথাওয়ে। চলতি বছরটি তার ক্যারিয়ারের ব্যস্ত ও সফল একটি বছর। ইতোমধ্যে মুক্তি পেয়েছে 'মাদার মেরি' ও 'দ্য ডেভিল ওয়ার্স প্রাডা'। বছরের বাকি দিনগুলোতে 'দ্য ওডিসি', 'ফ্লাওয়ারভেল স্ট্রিট' এবং 'ভেরিশি' চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।