হাঙ্গেরিয়ান সুপারমডেল বারবারা, যিনি ভিক্টোরিয়াস সিক্রেটের অ্যাঞ্জেল হিসেবে পরিচিত, এবার মা হতে চলেছেন। তিনি ও তার স্বামী, মার্কিন অভিনেতা ও ব্যবসায়ী ডিলান স্প্রাউস, সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় এই আনন্দের খবর ঘোষণা করেন।
বারবারার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন
খুব অল্প বয়স থেকেই বারবারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। ধীরে ধীরে তিনি আন্তর্জাতিক ব্র্যান্ড, ম্যাগাজিনের কভার ও র্যাম্প শোয়ের পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৭ সাল থেকে বারবারা ও ডিলান জুটি প্রেম করছেন। ডিলানই বারবারাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়েছিলেন। তবে বারবারা শুরুতে পাত্তা দেননি। এক সাক্ষাৎকারে ডিলান বলেন, বারবারাকে প্রথম দেখার জন্য রাজি করাতে তাঁর প্রায় ছয় মাস সময় লেগেছিল।
বিয়ে ও দাম্পত্য জীবন
প্রায় ছয় বছর এই জুটি লং ডিসট্যান্স রিলেশনশিপে ছিলেন। বারবারার দেশ হাঙ্গেরিতে, সেখানেই পৈতৃক গ্রামে পারিবারিক পরিবেশে, অত্যন্ত গোপনীয়তায় ২০২৩ সালে তাঁরা বিয়ে করেন। এবারই প্রথম ৩২ বছর বয়সী বারবারা ও ৩৩ বছর বয়সী ডিলানের সংসারে আসতে যাচ্ছে ছোট্ট নতুন সদস্য।
কান উৎসবে ঘোষণা
বারবারা ও ডিলান জুটি সেই ঘোষণা দিলেন কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়। মুহূর্তে অন্তর্জালের দুনিয়ায় ভাইরাল তাঁদের স্বতঃস্ফূর্ত ভালোবাসার মুহূর্তগুলো। বারবারার পরনে ছিল ডাস্ট ব্লুরঙা ফ্লোয়িং ম্যাটারনিটি গাউন, অন্যদিকে ডিলানের পরনে ছিল ব্ল্যাক ক্ল্যাসিক নেভি টাক্সিডো।
বারবারা ও ডিলানের এই খবর ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।



