গোল্ডার্স গ্রিনে ছুরি হামলা, দুইজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার
গোল্ডার্স গ্রিনে ছুরি হামলা, দুইজন আহত

যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ইহুদি অধ্যুষিত এলাকা গোল্ডার্স গ্রিনে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌড়ে ইহুদি ধর্মাবলম্বীদের লক্ষ্য করে হামলার চেষ্টা চালান বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সংস্থা ‘শমরিম’।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনার পরপরই ৪৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিটি ছুরি হাতে পুলিশের দিকেও এগিয়ে আসার চেষ্টা করলে তাকে টেজার গান ব্যবহার করে নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় ইহুদি স্বেচ্ছাসেবী সংগঠন ‘শোমরিম’ এর সদস্যরাও সন্দেহভাজনকে আটকে রাখতে সহায়তা করেন।

প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা মানে যুক্তরাজ্যের ওপরই হামলা।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় সম্প্রদায়ের উদ্বেগ

গোল্ডার্স গ্রিন এলাকায় বসবাসরত ইহুদি সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা বেড়েছে। কয়েক সপ্তাহ আগে স্থানীয় একটি হাতজোলা অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

নিরাপত্তা জোরদার

কাউন্টার টেররিজম পুলিশের সহকারী কমিশনার লরেন্স টেলর জানিয়েছেন, সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পুলিশ সন্দেহভাজনের পরিচয়, জাতীয়তা এবং হামলার পূর্ণ উদ্দেশ্য খতিয়ে দেখছে। সূত্র: বিবিসি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ