কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ছাইদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃত অন্যরা হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন, বনগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন মিয়া ও চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের তেতইতলা ওয়ার্ডের সহ-সভাপতি মো. ফারুক মিয়া।
গ্রেফতারকৃতদের ঠিকানা
মো. ছাইদুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের মৃত মো. আব্দুল কাদিরের ছেলে। রাজিব হোসেন আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের লোকমান মিয়ার ছেলে। মো. সুমন মিয়া বনগ্রাম ইউনিয়নের মো. ধলু মিয়ার ছেলে। মো. ফারুক মিয়া চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের মো. মুসলিম মিয়ার ছেলে।
পুলিশের বক্তব্য
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কৃষক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



