সেন্ট পিটার্সবার্গে নজিরবিহীন ড্রোন হামলা ইউক্রেনের
সেন্ট পিটার্সবার্গে নজিরবিহীন ড্রোন হামলা

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ এবং এর আশেপাশে ‘নজিরবিহীন হামলা’ চালিয়েছে ইউক্রেন। শহরটিতে একটি অর্থনৈতিক ফোরামের সমাপনী দিনের অনুষ্ঠান চলাকালীন এই হামলার ঘটনা ঘটে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামলার বিবরণ

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্দর দ্রোজদেঙ্কো জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গের আশেপাশের অঞ্চল থেকে ১৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো নগরবাসীকে ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানান।

জেলেনস্কির প্রতিক্রিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রুশ আক্রমণের বিরুদ্ধে একটি ‘ন্যায়সঙ্গত জবাব’ হিসেবে উল্লেখ করে বলেছেন, তার বাহিনী রাশিয়ার অস্ত্রাগার ও একটি নৌ ঘাঁটিতে আঘাত হেনেছে। এই ড্রোন হামলায় অংশ নেওয়া ইউক্রেনীয় ইউনিটের একজন কমান্ডার দাবি করেছেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানা খুবই সহজ ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুতিনের অবস্থান

এর আগে যুদ্ধ অবসানের লক্ষ্যে জেলেনস্কির সরাসরি আলোচনার আহ্বানকে নাকচ করে দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘জেলেনস্কির সাথে সাক্ষাতের কোনও মানে নেই’ বলার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো। এর মাত্র কয়েক দিন আগে পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে তার ফ্ল্যাগশিপ অর্থনৈতিক ফোরাম শুরু হওয়ার সময়ও শহরটির উপকণ্ঠে হামলা চালিয়েছিল ইউক্রেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ