কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেলযোগাযোগ বন্ধ
কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।

ঘটনার বিবরণ

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল।

উদ্ধার কার্যক্রম

খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। স্টেশন মাস্টার জানান, উদ্ধারকারী ট্রেন পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনা

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ