ভোররাতের বৃষ্টির বিন্দু জমে আছে লিলি ফুলে। সাধনাপুর, রাঙামাটি, ৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা।
ঈদুল আজহার ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা
ঈদুল আজহার ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। শিশুরত্ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, উত্তম বানিয়াপাড়া, রংপুর, ৭ জুন। ছবি: মঈনুল ইসলাম।
সেতু ভেঙে পড়া
ময়মনসিংহ-ধোবাউড়া সড়কের গোয়াতলা এলাকায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়েছে। গোয়াতলা, ময়মনসিংহ, ৭ জুন। ছবি: প্রথম আলো।
কাঁঠালের দুর্দশা
সাপ্তাহিক হাটে কাঁঠাল এনেছিলেন বাগানিরা। ক্রেতার অভাবে বিক্রি করতে না পেরে অনেকে নদীর ঘাটে কাঁঠাল ফেলে চলে যান। ফেলে যাওয়া কাঁঠাল পচে যাচ্ছে নদীর ঘাটে। বনরূপা সমতা ঘাট, রাঙামাটি, ৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা।
বৃষ্টি ও প্রকৃতি
বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে পড়ে শালিকটি। বৃষ্টি শেষে পাখিটি গাছের ডালে বসে পালক ঝেড়ে নিচ্ছে। উলুছড়া পাহাড়, রাঙামাটি, ৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা।
বৃষ্টিস্নাত ফুরুসগাছ। ভদ্রঘাট শেখপাড়া, সিরাজগঞ্জ, ৭ জুন। ছবি: সাজেদুল আলম।
সবজির মাচায় ঘুরে বেড়াচ্ছে গিরগিটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৭ জুন। ছবি: সাদিক মৃধা।
শিশুদের খেলাধুলা ও কৃষি
মাঠে ফুটবল খেলছে শিশুরা। শিমুলিয়া, শিবালয়, মানিকগঞ্জ, ৭ জুন। ছবি: আবদুল মোমিন।
গ্রামের মাঠে ভুট্টা শুকাচ্ছেন কৃষক। ভাটিপাড়া, কুমিল্লা, ৭ জুন। ছবি: আবদুর রহমান ঢালী।
মাছ ধরা ও পাখি দেখা
জমিতে জমে থাকা পানি শুকিয়ে যাচ্ছে। সেখানে আটকে থাকা মাছ ধরছে শিশু–কিশোরেরা। পাগলাপীর, রংপুর, ৭ জুন। ছবি: মঈনুল ইসলাম।
বরইগাছের ডালে বসে আছে ঘুঘু। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন।
স্কুলগামী শিশু
রাস্তার দুই পাশে সারি সারি গাছ। গাছের ছায়াঘেরা পথ ধরে স্কুলে যাচ্ছে এক শিশু। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। একঝলক থেকে আরও দেখুন।



