চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮
চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

চট্টগ্রামের খুলশী এলাকায় সরকারি জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে আট জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে নগরীর ফয়'স লেক ও লেকভ্যালি আবাসিক এলাকার আশপাশে প্রায় দুই ঘণ্টা ধরে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের কারণ

প্রত্যক্ষদর্শীরা জানান, লেকভ্যালি আবাসিক এলাকায় একটি সরকারি জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের বক্তব্য

পুলিশ জানায়, ফয়'স লেক ও আশপাশের পাহাড়ি এলাকায় বেশ কিছু সরকারি জমি রয়েছে। এসব জমির দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চট্টগ্রাম নগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। কারা এ ঘটনার নেতৃত্ব দিয়েছে এবং কারা মূল ভূমিকা পালন করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ