শয়তানবাদী কর্মকাণ্ডের অভিযোগে তেহরানের ক্যাফে বন্ধ
শয়তানবাদী কর্মকাণ্ডের অভিযোগে তেহরানের ক্যাফে বন্ধ

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি জনপ্রিয় ক্যাফেকে বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শয়তানের উপাসনা বা শয়তানবাদী কর্মকাণ্ড প্রচার এবং অস্বাভাবিক আচরণের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

ক্যাফেতে কী চলত?

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিখ্যাত ভালিআসর সড়কে অবস্থিত ওই ক্যাফেটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো। সেখানে পশ্চিমা ধাঁচের গান-বাজনা বাজানো হতো, যা মূলত ‘অস্বাভাবিক আচরণের এক ধরনের পরিবেশ’ তৈরি করেছিল। অন্যদিকে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পুলিশ ওই ক্যাফেতে আসা গ্রাহকদের বিরুদ্ধে ‘শয়তানি কর্মকাণ্ডে’ লিপ্ত হওয়ার অভিযোগ এনেছে।

ভিডিওতে যা দেখা গেছে

তাসনিম নিউজ এজেন্সির প্রকাশ করা ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, ক্যাফেটিতে উপচে পড়া ভিড় ছিল। সেখানে শিল্পীরা গিটার বাজাচ্ছিলেন এবং কিছু গ্রাহক গানের তালের সঙ্গে তাল মিলিয়ে মাথা দোলাচ্ছিলেন। এই দৃশ্য কর্তৃপক্ষের নজরে এলে তারা ক্যাফেটি বন্ধের নির্দেশ দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানে শয়তানবাদ বিরোধী অভিযান

ইরানে ‘শয়তানবাদ’ বা শয়তানের উপাসনা প্রচারের অভিযোগে বিভিন্ন আড্ডা, জমায়েত বা নেটওয়ার্কের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং গ্রেফতারের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও দেশটির কর্তৃপক্ষ বেশ কিছু রক এবং হেভি মেটাল কনসার্টকে শয়তানবাদী অনুষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের কঠোর ইসলামী আইনের অধীনে পশ্চিমা সংস্কৃতির যেকোনো প্রকাশকে প্রায়ই নিষিদ্ধ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ