বিদেশি বাংলাদেশিদের জন্য ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’ চালু করছে সরকার
বিদেশি বাংলাদেশিদের জন্য ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’ চালু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বিশেষ ‘এক্সপ্যাট্রিয়েট কার্ড’ চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি এ কথা বলেন।

এক্সপ্যাট্রিয়েট কার্ডের সুবিধা

এই কার্ডটি প্রবাসী কল্যাণ সেবা, বীমা প্রকল্প, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তার সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা একটি একক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সরকারি সুবিধা ও আইনি সহায়তা পেতে পারবেন।

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণ

অর্থমন্ত্রী জানান, রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ার সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেমিট্যান্স প্রণোদনা

আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে বিদ্যমান ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। অর্থমন্ত্রী উল্লেখ করেন, মার্চ মাসে রেমিট্যান্স আয় রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা একক মাসে সর্বোচ্চ।

দক্ষতা উন্নয়ন

সরকার দেশীয় ও বিদেশী শ্রমবাজারের জন্য চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর জোর দিচ্ছে। আন্তর্জাতিকভাবে উচ্চ চাহিদা রয়েছে এমন খাতে বিশেষ প্রশিক্ষণ কোর্স ও হালনাগাদ পাঠ্যক্রম চালু করা হচ্ছে। পাশাপাশি সার্টিফিকেশন মান উন্নয়ন ও বাজারভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ