অলংকরণ: মাসুক হেলাল। ইদানীং কিছু ইচ্ছে ভীষণ রকম করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে, না চাইলেও চোরাবালির মতো ডুবে যাচ্ছি। অটাম মর্নিং এ তোমার হাত ধরে ট্রেইলের পর ট্রেইলের হেঁটে যেতে। এরপর আসুক এক গ্রীষ্মের দুপুর ইমারল্যানড লেকের উষ্ণ বালিতে হোক আমাদের সূর্যস্নান, আমরা পাড়ি দেই সাঁতরে টু জ্যাক লেকের টীল জল। সূর্যাস্তের বিকেলে তুমি সোনালি আলোয় আমার অবনত মুখের সুখ সান্নিধ্যে হোক কাব্য রচনা। কোন এক টর্নেডো অ্যালার্টে আমরা আটকে যাই কফি শপের চার দেয়ালে আমাদের সন্ধ্যা কাটুক চোখে চোখের নীরবতায়। —৪০–তে উইনটারের সাত মাস কেটে যাক হাইবারনেটে রকি মাউন্টেইনের বুকে ফায়ার প্লেস, প্রিয় বই, প্রিয় তুমি!
লেখক পরিচিতি
লেখক: তামান্না মহুয়া, প্রোগ্রাম এক্সেস কো–অর্ডিনেটর, সাস্কাচুয়ান হেলথ রিজিওন, সাস্কাটুন, কানাডা। দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
দূর পরবাস থেকে আরও পড়ুন
কানাডা, কানাডা দূর পরবাস, প্রবাসী, দূর পরবাস কবিতা, দূর পরবাস, কবিতা।



