যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনছবি: রয়টার্স
মার্কিন সিনেটে ইরান যুদ্ধ প্রত্যাহার প্রস্তাব নাকচ
মার্কিন সিনেটে ইরান যুদ্ধ থেকে সেনা প্রত্যাহারের ডেমোক্র্যাট প্রস্তাব ৪৭-৫০ ভোটে নাকচ হয়েছে। এর ফলে আট সপ্তাহ ধরে চলা এ যুদ্ধের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হলো। গতকাল বৃহস্পতিবার এ ভোটাভুটি হয়, যার পরদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সংক্রান্ত আইনি সময়সীমা শেষ হচ্ছে। ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোল্যুশন’ অনুযায়ী, কংগ্রেসে অনুমোদন ছাড়া ৬০ দিনের বেশি যুদ্ধ চালানো ফেডারেল আইনের লঙ্ঘন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
মধ্যপ্রাচ্য থেকে আরও পড়ুন
- ইরান
- যুক্তরাষ্ট্র
- শর্টস



