ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর দ্বিতীয় মরদেহের অংশ উদ্ধার
ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর দ্বিতীয় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মৃত উদ্ধারের পর এবার আরেকজনের মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। মার্কিন সংবাদমাধ্যম ১০ টাম্পা বে নিউজ এ খবর জানিয়েছে।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া দেহটি এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের কার্যালয় তদন্ত করছে। মৃতদেহের অংশটি শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা সহ বিভিন্ন ফরেনসিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

এর আগে গত ২১ এপ্রিল প্রথম বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। দুই শিক্ষার্থী গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। তারা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত ছিলেন। ঘটনার তদন্তে পুলিশ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করছে। নিখোঁজের পর থেকে তাদের পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটি উদ্বেগ প্রকাশ করে আসছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ