ইরানের সঙ্গে আলোচনা নাকচ, ফের হামলা প্রসঙ্গে যা বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনা নাকচ, ফের হামলা প্রসঙ্গে যা বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান চাইলে যেকোনো সময় শান্তি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল হয়েছে।

আলোচনা বাতিলের কারণ

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমাদের হাতে সব ক্ষমতা আছে, ওরা যখন খুশি আমাদের ফোন করতে পারে।' তবে পাকিস্তানে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় তিনি প্রতিনিধিদল না পাঠানোর সিদ্ধান্ত নেন। ট্রাম্প বলেন, 'আমি আমার লোকজনকে বলেছি, কিছুক্ষণ আগে ওরা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি বললাম, না, ১৮ ঘণ্টা ব্যয় করে তোমাদের ওখানে যাওয়ার কোনো অর্থ হয় না। শুধু বসে বসে আজেবাজে কথা বলার জন্য তোমরা আর ১৮ ঘণ্টার বিমানযাত্রা করবে না।'

যুদ্ধের সম্ভাবনা নিয়ে যা বললেন

সফরসূচি বাতিলের অর্থ তিনি আবার যুদ্ধ শুরু করবেন কিনা প্রশ্নে ট্রাম্প অ্যাক্সিওসকে বলেন, 'না, এর অর্থ তা না। আমরা এখনো এ বিষয়টি নিয়ে ভাবিনি।' তিনি স্পষ্ট করেন যে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় যোগ দিতে ইসলামাবাদ যাওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ার স্বয়ংক্রিয় মানে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানের কূটনৈতিক তৎপরতা

উল্লেখ্য, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সংকটের স্থায়ী সমাধানে ইরানের দাবিগুলো তিনি পাকিস্তানের কাছে তুলে ধরেন। এবার আরাঘচি ওমান ও রাশিয়া সফর করবেন বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ