পপিতে শাখা ব্যবস্থাপকসহ ৫ পদে নিয়োগ, শেষ তারিখ ১০ জুলাই ২০২৬
পপিতে ৫ পদে নিয়োগ, শেষ তারিখ ১০ জুলাই ২০২৬

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম), সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম), সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম), মাঠ সহকারী (ঋণ কার্যক্রম) ও জুনিয়র ড্রাইভার পদে জনবল নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

পদের বিবরণ

শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: শিক্ষানবিশকালে ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)। বয়স সর্বোচ্চ ৪৩ বছর।

সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা। এমএস ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: শিক্ষানবিশকালে ৩৩,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব) (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: শিক্ষানবিশকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)। বয়স ২২-৩৫ বছর।

মাঠ সহকারী (ঋণ কার্যক্রম)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: শিক্ষানবিশকালে ২০,৮৮০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,৫৭০ টাকা (লাঞ্চ ভাতাসহ)। বয়স ২১-৩৫ বছর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জুনিয়র ড্রাইভার

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব ধরনের গাড়ি চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন: শিক্ষানবিশকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ২৮,১৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম

ডাকযোগে বা কুরিয়ারে আবেদনপত্র প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদনপত্র গ্রহণ করা হয়। খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের খামের ওপরে পদের নাম ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদন ফি: ২০০ টাকা। শেষ তারিখ: ১০ জুলাই ২০২৬।

নির্দেশনা ও শর্ত

  • সব পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস।
  • নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপির কর্মএলাকায় নিয়োগ দেওয়া হবে। অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে।
  • শুধু মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন।