যুদ্ধবিরতি লঙ্ঘনে যুক্তরাষ্ট্র দায়ী: ইরানের মুখপাত্র
যুদ্ধবিরতি লঙ্ঘনে যুক্তরাষ্ট্র দায়ী: ইরানের মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করে বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। তার মতে, ইসরাইলের কর্মকাণ্ডকে মার্কিন নীতির বাইরে আলাদাভাবে দেখা যায় না।

সংবাদ সম্মেলনে বাঘেইয়ের বক্তব্য

এক সংবাদ সম্মেলনে বাঘেই বলেন, 'অঞ্চলে জায়নবাদী রাষ্ট্রের (ইসরাইল) কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।' তিনি আরও বলেন, ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও নীতিগত ভূমিকা রয়েছে বলেই তেহরান মনে করে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা

প্রসঙ্গত, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান। রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পালটা হামলা ও প্রতিক্রিয়া

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেল আবিবের এ হামলার জবাবে আবারো পালটা হামলা চালিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল এ ধরনের আগ্রাসন চালাতে সক্ষম হতো না। তাই যুদ্ধবিরতি লঙ্ঘনের পুরো দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে।' তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'যুক্তরাষ্ট্রের এই দায়িত্বহীন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।'

তথ্যসূত্র: আল জাজিরা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ