কুমিল্লায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

ঘটনার বিবরণ

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের কাছে পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

উদ্ধার ও আইনি প্রক্রিয়া

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ