নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে গত ২৭ মে প্রাইভেট কারের সংঘর্ষে গুরুতর আহত চীনা নাগরিক লি চং ইয়ং ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা গেছেন।
ময়নাতদন্তের জন্য দেহ ডিএমসিএইচ মর্গে
মৃত্যুর পর তার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিবরণ
সূত্র জানায়, লি নরসিংদীর মাধবদী উপজেলার বাগানবাড়ি এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং সেখানেই থাকতেন। তার সহকর্মী রুহুল আমিন জানান, ২৭ মে লি একটি স্কুটারে করে মাধবদীর দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী প্রাইভার কার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশি কার্যক্রম
ভাটারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ বাসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে লি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।



