ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ফাঁকা ঢাকার সড়ক
ঈদুল আজহার ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

ঈদুল আজহার ছুটিতে দেশের নানা প্রান্তের চিত্র

ঈদুল আজহার ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল নেমেছে। প্রচণ্ড গরমে অনেকেই গা ডুবিয়েছেন সাগরের লোনা জলে। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজারে এমন দৃশ্য দেখা গেছে।

ধান কাটা শেষে কৃষকের বাড়ি ফেরা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাঝিপাড়া এলাকায় ধান কাটা শেষে কৃষকেরা জমি থেকে ধান নিয়ে বাড়ি ফিরছেন।

প্রখর রোদে গামছা মাথায়

জ্যৈষ্ঠের প্রখর রোদ থেকে বাঁচতে রাজশাহীর রেলস্টেশন এলাকায় একজনকে মাথায় গামছা দিয়ে দেখা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাতপাখার চাহিদা বেড়েছে

রংপুরে কয়েক দিন ধরে তীব্র রোদ আর ভ্যাপসা গরমে মানুষ অস্থির। তাই বেড়েছে হাতপাখার চাহিদা। তাল, কাপড় ও বাঁশের চাটাই দিয়ে তৈরি বিভিন্ন রকমের হাতপাখা ৩০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রধান ডাকঘরের সামনে, রংপুরে এমন চিত্র দেখা গেছে।

বিশ্বকাপের পতাকার কদর

বিশ্বকাপ দুয়ারে, আর কদিন বাদেই শুরু হবে মহারণ। ফুটবল উন্মাদনায় মেতে উঠবে বাংলাদেশও। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকার কদর বাড়ে এ সময়ে। বিক্রিও হয় প্রচুর। জাহাজ কোম্পানি মোড়, রংপুরে এমন দৃশ্য দেখা গেছে।

ট্রেনে যাত্রীদের ভিড়

ঈদের ছুটির শেষ দিনে লালমনিরহাট থেকে সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সোন্দাবাড়ী গ্রাম এলাকা, গাবতলী, বগুড়ায় এমন চিত্র ধরা পড়েছে।

ছাতার নিচে এক দম্পতি

রংপুরের হনুমানতলা এলাকায় তীব্র রোদের মধ্যে শিশুকে নিয়ে এক ছাতার নিচে এক দম্পতিকে দেখা গেছে।

পাবনা কলেজের পুনর্মিলনী

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অর্থনীতি বিভাগের ৭০ বছর পূর্তি উপলক্ষে দ্বিতীয় পুনর্মিলনীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাপ্তাই হ্রদে নৌকাভ্রমণ

কাপ্তাই হ্রদের পানি এখন অনেক কম। তার মধ্যেই ঈদের ছুটিতে হাউজ বোট ও ইঞ্জিনচালিত ডিঙিনৌকায় ঘোরাঘুরি চলছে হ্রদে। বালুখালী বসন্ত মুখ এলাকা, রাঙামাটিতে এমন দৃশ্য দেখা গেছে।

চট্টগ্রাম শহর ফাঁকা

ঈদের ছুটি শেষ হয়নি, চট্টগ্রাম নগরী এখনো ফাঁকা। নিউমার্কেট মোড়, চট্টগ্রামে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীবাসীর কর্মস্থলে ফেরা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। পরিবার–পরিজন নিয়ে ট্রেন থেকে নেমেছেন তাঁরা। কমলাপুর স্টেশন, ঢাকায় এমন দৃশ্য দেখা গেছে।

ঢাকার ফাঁকা সড়ক

ঢাকার ব্যস্ত সড়কগুলো এখনো ফাঁকা। কারণ, ঈদের ছুটি। মানুষ কম বলে যানবাহনও কম। মিরপুর রোড, কল্যাণপুর, ঢাকায় এমন চিত্র দেখা গেছে।