মাস শেষে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, কিছু এলাকায় বৃষ্টি
মাস শেষে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস

মাসের শুরুটা ছিল বৃষ্টিমুখর। শেষের দিকে বৃষ্টি কমে তাপমাত্রা বেড়েছে। তবে পুরো মাসজুড়ে দীর্ঘক্ষণ ধরে ভ্যাপসা গরম পড়েনি। আজ রোববার মাসের শেষ দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যেও দেশের দুই ভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদেরা।

বৃষ্টির পর তাপমাত্রা বাড়ছে

কয়েক দিনের বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টি কমেছে। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে কিছু এলাকায়। এতে তাপমাত্রা মোটামুটি সহনীয় রয়েছে। গতকাল শনিবার দেশের কোনো স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলে তা তাপপ্রবাহ হিসেবে ধরা হলেও একটি বিচ্ছিন্ন স্থানে এভাবে তাপমাত্রা বাড়লে তা তাপপ্রবাহ বলে গণ্য হয় না।

বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত

তাপমাত্রা বাড়ার এই প্রবণতার মধ্যেও গতকাল বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ৩৭ মিলিমিটার। বৃষ্টিশূন্য ছিল সিলেট ও ময়মনসিংহ বিভাগ। এ দুই বিভাগে এর আগে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আজকের পূর্বাভাস

আজ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে। দেশের দুই ভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদেরা। আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে ভারী বৃষ্টিও হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ