রাজধানীতে বৃষ্টি নেই, বাড়ছে ভ্যাপসা গরম
রাজধানীতে বৃষ্টি নেই, বাড়ছে ভ্যাপসা গরম

কয়েক দিনের বৃষ্টির পর রাজধানীতে রোদের তীব্রতা বেড়েছে। এতে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। শনিবার (১৬ মে) সকাল থেকেই আকাশ পরিষ্কার। আবহাওয়া অধিদফতরও জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।

ঢাকার আবহাওয়ার পূর্বাভাস

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নদীবন্দরের জন্য সতর্কতা

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৪৫-৬০) কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ