ভারতে মুসলিম নির্যাতন বন্ধে সরকারের প্রতি আহ্বান জানাবে জামায়াত
ভারতে মুসলিম নির্যাতন বন্ধে সরকারের প্রতি আহ্বান

কোনও ধর্ম-বর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন কারও কোনও ক্ষতি করা না হয়, সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয়।

জাপান সফর শেষে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা

শনিবার (৯ মে) জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো জায়গায় নিরীহ মানবগোষ্ঠীর ওপর জুলুম করা হলে আমরা তার বিপক্ষে থাকবো। যে স্থানেই হোক সবসময় মজলুমের পক্ষেই থাকবো আমরা।’

গাজীপুর হত্যাকাণ্ডে উদ্বেগ

অপরদিকে গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাপান সফরের সাফল্য

এছাড়া জাপানে আটদিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান জামায়াত আমীর। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করাসহ স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ