কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন একটি দোকানের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সৈকতের পর্যটন করপোরেশনের লাবণী হোটেল সংলগ্ন একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পরিচয় শনাক্ত হয়নি
আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত ওই নারীর পরিচয় পায়নি পুলিশ। গতকাল রাতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ব্যবসায়ীদের ধারণা, লাশটি কোনো পর্যটকের। ঘুরতে নিয়ে এসে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। এরপর লাশ ফেলে যাওয়া হয়।
ময়নাতদন্তের নির্দেশ
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নারীর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।



