গাইবান্ধায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু
গাইবান্ধায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জন নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই শিশু রাফি, সাদুল্লাপুর উপজেলার আলী আকবর। অপর একজনের নাম এখনো জানা যায়নি।

সুন্দরগঞ্জের ঘটনা

সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মণ্ডল জানান, রোববার দুপুরে দক্ষিণ ধোপাডাংগার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান সুজা চৌধুরীর বাড়ির বারান্দায় খেলা করছিলেন সুজা চৌধুরীর শিশুপুত্র ফুয়াদ ও মুজাহিদের শিশুসন্তান রাফি। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে বারান্দায় থাকা ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধোপাডাংগায় দুই শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন।

সাদুল্লাপুরের ঘটনা

সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মিজানুর রহমান নামের এক যুবক। তাকে গাইবান্ধা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলছড়ির ঘটনা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুলবুলির চরে আলী আকবর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া ফুলছড়ি উপজেলায় অজ্ঞাত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ