রাজধানীর কালশি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
কালশি বস্তিতে অগ্নিকাণ্ড, কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রাজধানীর মিরপুর-পল্লবী এলাকার কালশি বস্তিতে সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ১০ ইউনিট মাঠে

পরে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনসহ আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ১০টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অজানা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ