চট্টগ্রামে লিফটের গর্তে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ
চট্টগ্রামে লিফটের গর্তে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

চট্টগ্রাম নগরের পাঠানটুলি এলাকার খানবাড়ি নামক একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যবসায়ীর নাম মাশফিক মাহমুদ খান (৩৮)। তিনি খানবাড়ির বাসিন্দা এবং গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

ঘটনার বিবরণ

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৩ তলা ওই ভবনের লিফটের গর্তে পড়ে মারা গেছেন মাশফিক। তবে ঘটনাটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

খানবাড়ি ভবনের এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার রাত ১১টায় মাশফিক ঘর থেকে বের হন। রাত দুইটার দিকে তাকে লিফটে উঠতে দেখা যায়। এরপর একটি চিৎকারও শোনা যায়, কিন্তু মাশফিককে পাওয়া যায়নি। শনিবার দুপুরে ভবনের লিফটের নিচে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভবনের লিফটের নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, লিফটের কারিগরি ত্রুটি ছিল কি না, অথবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ