সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মৃত ২
সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (২৫) মারা যান। এ নিয়ে ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুই জনে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমির হোসেনের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ ছিল। গুরুতর অবস্থায় তিনি কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পূর্বের মৃত্যু ও বর্তমান অবস্থা

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে আরও চারজন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

বুধবার (১৩ মে) দুপুরে সোনারগাঁ উপজেলার জেরা মেঘনা ঘাট পাওয়ার লিমিটেডের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন বাড়ি ফিরে যান। বাকি ছয়জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, বাকিদের এখনো চিকিৎসা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ