যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রথম পর্ব শুরু করতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। বুধবার ট্রাম্প ও পেজেশকিয়ানের সই করা সমঝোতা চুক্তির শর্ত ছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ।
ইসরায়েলি হামলায় চুক্তি ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়লেও, যুক্তরাষ্ট্র-কাতার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ায় প্রাথমিক বাধা দূর হয়েছে। ট্রাম্প ইসরায়েলকে শান্ত হওয়ার পরামর্শ দিয়েছিলেন। উইটকফ সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করবেন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। মধ্যপ্রাচ্য থেকে আরও পড়ুন ইরান, সুইজারল্যান্ড, শর্টস।



